তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে ঢূকলেন নতুন তিন মুখ - The News Lion

তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে ঢূকলেন নতুন তিন মুখ




দি নিউজ লায়ন ;   কে বা কারা দল ছেড়ে বেরিয়ে গেলো সেইসব চিন্তা ছাড়ুন। নিজেদের কাজ নিজেরা করে যান। রাজ্য  সরকারের উন্নয়মূলক কাজগুলি মানুষের কাছে  প্রচার করুন, মানুষের কাছে তুলে ধরুন'। শুক্রবার তৃণমূলের  ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতা-মন্ত্রীদের এমন বার্তা দিলেন  মমতা বন্দ্যোপাধ্যায়।      


এদিন তৃণমূলের  ওয়ার্কিং  কমিটিতে এলেন তিনজন নতুন সদস্য। যারা যুক্ত হলেন তাদের মধ্যে রয়েছেন,  চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়  ও মলয় ঘটক।      


 এদিকে রাজ্যজুড়ে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্য জুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। নির্বাচনী প্রচারণায় এখন থেকেই মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। একুশকে পাখির চোখ করে রাজনীতির ময়দানে ঝাঁপাতে শুরু করে দিয়েছে   প্রতিটি রাজনৈতিক দল। এই অবস্থায় রাজ্যে কবে হতে পারে বিধানসভা নির্বাচন? চড়ছে জল্পনা। তবে বিভিন্ন মহল সুত্রে মনে করা হচ্ছে, আগামী এপ্রিল মাসেই সম্ভবত ভোট করানোর ঘোষনা দিতে পারে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠ নির্বাচন করানোর লক্ষ্যেই বাংলার মাটিতে সাত দফায় নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে।      


এদিকে চলতি মাস  জানুয়ারিতে রাজ্যে ফের আসতে চলেছেন  উপ নির্বাচন কমিশনার  সুদীপ জৈন। সূত্রের খবর, মে নয়, এপ্রিলে গোড়াতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে চাইছে কমিশন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.